আপনার ‘ইংলিশ অনলাইন সেল্ফ-স্টাডি’ কোর্সে কি আছে?

English Online
  • সেল্ফস্টাডি লেসন সমূহ

প্রতিটি লেভেল এ আপনার কাছে ৬টি ভিন্ন থিম থাকবে। প্রতিটি থিমে ৬টি লেসন আছে। সামগ্রিকভাবে, এলিমেন্টারি (এ১) থেকে অ্যাডভান্সড (সি১) পর্যন্ত প্রতিটি লেভেল ৩৬টি লেসন রয়েছে। আপনি আপনার পছন্দ অনুযায়ী লেসন সমূহ সম্পূর্ণ করতে পারবেন তবে আপনি শুধুমাত্র একেকটি থিমের ভিতরের সমস্ত কার্যক্রম শেষ করার পরেই একটি থিম কমপ্লিশন ব্যাজ পাবেন। আপনার কোর্স টি কমপ্লিট করার জন্য মাস সময় বহাল থাকবে

আপনি আপনার সুবিধাজনক সময়ে এবং গতিতে শিখতে পারবেন। আপনি আকর্ষণীয় ও গঠনমূলক অনলাইন অনুশীলনের মাধ্যমে আপনার অগ্রগতি অনুসরণ করতে, তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাবেন, যা কিনা আপনাকে আপনার ইংরেজি শোনা, পড়া, লেখা, ব্যাকরণ, এবং শব্দভাণ্ডারের দক্ষতা বৃদ্ধি করতে সাহায্য করবে।

আপনি আপনার ইংরেজি শেখার উদ্দেশ্যের সাথে প্রাসঙ্গিক থিমসমূহে ফোকাস করতে পারবেন । আমাদের থিমসমূহের ব্যাপ্তি ব্যবসায়িক ইংরেজি থেকে শুরু করে প্রতিদিনের ব্যবহারিক ও সামাজিক ইংরেজি পর্যন্ত।

  • Live25 সরাসরি সম্প্রচারিত ইংরেজি ভাষা বিষয়ক সেশন

Live25 হল একটি সরাসরি সম্প্রচারিত ইংরেজি ভাষা বিষয়ক সেশন যা কিনা ইংরেজি ব্যাকরণ বা উচ্চারণের যেকোন একটি দিক ফোকাস করে। প্রতিটি ২৫-মিনিটের সরাসরি সম্প্রচারিত সেশন আমাদের একজন বিশেষজ্ঞ ব্রিটিশ কাউন্সিলের শিক্ষক দ্বারা পরিচালিত হয়। Live25 সেশন আপনাকে আপনার ব্যাকরণ জ্ঞান বৃদ্ধি করতে সাহায্য করবে যাতে আপনি আরও নির্ভুলতার সাথে লিখতে এবং কথা বলতে পারেন। আপনি আপনার মাসের কোর্স এর মধ্যে টি  Live25 ওয়েবিনার বুক করতে পারবেন।